"জনাব মোমিনের ব্যবসায় সম্প্রসারণের চিন্তাটি গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে ভিন্ন।” তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: 'জনাব মুমিনের ব্যবসা সম্প্রসারণের চিন্তাটি গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে ভিন্ন' -বক্ত্যেবের সাথে আমি একমত।যে ব্যবসায়ে বিনিয়োগকারীরা মুনাফা প্রাপ্তির আশায় বিনিয়োগ না করে বরং সমাজের কল্যাণের উদ্দেশ্যই বিনিয়োগ করেন তাকে সামাজিক ব্যবসায় বলে। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য থাকে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা।উদ্দীপকের জন্য মুমিন দীর্ঘদিন ধরে শাড়ি উৎপাদন ও বিক্রয় করে আসছেন। তিনি এখন ব্যবসায়ের সাথে সাথে তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছেন। তিনি বর্তমানে ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগকারীদের থেকে মূলধন সংগ্রহ করেছেন এ শর্তে যে তাদেরকে তিনি লভ্যাংশ ছাড়া ৭ বছরের মধ্যে মূলধন ফেরত দিবেন।সাধারণত ব্যবসায়ে বিনিয়োগকারীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকেন। ব্যবসায় অর্জিত মুনাফা সকল বিনিয়োগকারীদের মধ্যে সমান হারে বন্টন করা হয়ে থাকে।কিন্তু সামাজিক ব্যবসায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যটি মুখ্য নয়। এই ব্যবসায়ের অর্জিত সকল মুনাফা বিভিন্ন সামাজিক কল্যাণে এবং দরিদ্র মানুষের সহায়তায় ব্যবহার করা হয়। একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারীরা তাদের মূলধন ফেরত পায় কিন্তু এর থেকে বেশি কিছু পান না। উদ্দীপকের জনাব মুমিনও ব্যবসায় করার পাশাপাশি তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছেন। ব্যবসা সম্প্রসারণে তার অতিরিক্ত মূলধন প্রয়োজন যা তিনি সামাজিক ব্যবসায়ের চিন্তা থেকে সংগ্রহ করার কথা ভাবছেন।তাই আমি মনে করি, জনাব মুমিনের ব্যবসা সম্প্রসারণে মূলধন সংগ্রহের চিন্তাটি গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে ভিন্ন
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"জনাব মোমিনের ব্যবসায় সম্প্রসারণের চিন্তাটি গতানুগতিক ব্যবসায়িক ধ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর