“সাধারণ জনগণের কল্যাণে জনাব জসীমের কার্যক্রম কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের তুলনায় অধিকতর শ্রেয়" মূল্যায়ন কর।
উত্তর: সাধারণ জনগণের কল্যাণে জনাব জসিমের কার্যক্রম কর্পরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের চেয়ে অধিক শ্রেয়- বক্তব্যটি সঠিক। ক্রেতা হল এমন ব্যক্তি যিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা সামগ্রি ক্রয় করেন। ব্যবসায়ের সকল কর্মকান্ড এই ক্রেতাশ্রেণীকে ঘিরেই হয়ে থাকে। ক্রেতাকে ন্যায্য মূল্যে ভালো পণ্য সরবরাহ করা ব্যবসায়ী শ্রেণীর পরম দায়িত্ব। উদ্দীপকে জনাব জসিম সততার সাথে ব্যবসা পরিচালনার চেষ্টা করেন। গ্রাহকদের সমর্থ্য ও সন্তুষ্টির লক্ষ্য রেখে তিনি ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রি করেন। জনাব জসিমের এমন কর্মকাণ্ড সাধারণ জনগণের জন্য মঙ্গলকর। ক্রেতা সাধারণ সমাজের একটি বড় অংশ।ব্যবসার সকল কর্মকান্ড এই ক্রেতাশ্রেণীকে ঘিরেই হয়ে থাকে। একজন দরিদ্র ক্রেতা যাতে স্বল্পমূল্যে ভালো পণ্য পায় সেটা নিশ্চিত করা ব্যবসায়ের দায়িত্ব। উদ্দীপকের কর্পোরেট প্রতিষ্ঠান যে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।তবে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের গুরুত্ব সর্বাধিক।যা উদ্দীপকের জসিম ন্যায্যমূল্যে সরবরাহ করেন।জনাব জসিম এক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠানের তুলনায় অধিকতর শ্রেয় কাজ করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“সাধারণ জনগণের কল্যাণে জনাব জসীমের কার্যক্রম কর্পোরেট প্রতিষ্ঠানগুল…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর