উদ্দীপকের জনাব আরিয়ানের কর্মকাণ্ডের উপর পরিবেশের যে সকল উপাদান ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করছে সেগুলো বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আরিয়ানের কর্মকাণ্ডের উপর সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব করছে। মানব সম্পদ, চাহিদা ও ভোগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অন্যদিকে কোন সমাজের ধর্মীয় বিশ্বাস, শিক্ষা-সংস্কৃতি,মূল্যবোধ,দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সামাজিক পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায় জনাব আরিয়ান কানাডায় পোশাক সরবরাহ করে সাফল্য পাওয়ায় একই ডিজাইন বাংলাদেশে বিক্রি শুরু করেন। কিন্তু পাশ্চাত্যের ডিজাইনের কারণে বিক্রি আশানুরূপ হচ্ছে না। তিনি হতাশ না হয়ে দেশের জন্য দেশীয় ডিজাইনার নিয়োগ করেছেন। উদ্দীপকে জনাব আরিয়ানের প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে। তিনি প্রথমত পাশ্চাত্যের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী যে ডিজাইন তৈরি করেছেন এটি সামাজিক পরিবেশের উপাদান। আবার তিনি বাংলাদেশে এসব ডিজাইনের মাধ্যমে সফল না হওয়ায় তিনি একজন দেশীয় ডিজাইনার নিয়োগ দেন।এই দক্ষ মানবসম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় জনাব আরিয়ানের প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক উপাদানের প্রভাব বিস্তার করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আরিয়ানের কর্মকাণ্ডের উপর পরিবেশের যে সকল উপাদান ইতি…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর