উদ্দীপকের মি. পারভেজের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিস্টার পারভেজের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের পণ্য বিনিময় শাখার অন্তর্ভুক্ত। পণ্য বিনিময় বলতে সাধারণত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় কার্যকে বুঝায়। এটি মূলত পণ্য উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মালিকানাগত বাধা দূর করে। ব্যবসায়ের এই শাখার মাধ্যমে পৃথিবীর নানান প্রান্তের মানুষ নানান রকমের পণ্য ভোগ করতে পারে। উদ্দীপকের মিস্টার পারভেজ একজন ব্যবসায়ী।তিনি চুয়াডাঙ্গার স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব ট্রাকে ঢাকায় সরবরাহ করেন। তিনি এখানে আলু উৎপাদনকারী ভোগকারীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আলু উৎপাদনকারী হতে আলু ক্রয় করে তা ভোগকারীর মধ্যে বন্টন করে পণ্যের মালিকানাগত বাধা দূর করছেন তাই বলা যায় উদ্দীপকের মিস্টার পারভেজের কাজটি ব্যবসায়ের পণ্য বিনিময় শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. পারভেজের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের কোন শাখ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর