উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করেছে। একটি পণ্য উৎপাদন করে তা ভোগের সময় পর্যন্ত মান নিয়ন্ত্রণের জন্য সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পার্থক্যের কারণে পণ্যের সময়গত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সময়গত এই প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যবসায়ের গুদামজাতকরণের প্রয়োজন পড়ে। উদ্দীপকে দেখা যায় মিস্টার পারভেজ একজন ব্যবসায়ী।তিনি চুয়াডাঙ্গার স্থানীয় কৃষক হতে আলু সংগ্রহ করে তা নিজস্ব ট্রাকে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালই মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে তা সংরক্ষণ করেন। তার এই কর্মকান্ডটি গুদামজাতকরণ। পণ্য উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য যাতে নষ্ট না হয় তাই ব্যবসায়ীরা যে ব্যবস্থা গ্রহণ করেন তাকে গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত প্রতিবন্ধকতা দূর করে। মিস্টার পারভেজ পরবর্তী সময়ে আলু বিক্রয় করার জন্য শীতকালে কম দামে আলু কিনে তা সংরক্ষণ করছেন। এর মাধ্যমে একদিকে তিনি সময়গত বাধা দূর করছেন এবং অপরদিকে পন্য যাতে নষ্ট না হয় তাই তা সংরক্ষণ করছেন। তাই বলা যায়, উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর