গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
উত্তর: গনি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় কার্যকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় পণ্য তৈরি করে তা সরবরাহ করে মুনাফা অর্জন করা হয়।ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটির মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। উদ্দীপকে দেখা যায় গনি মিয়ার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করেন এবং কিছু জামা বাজারে বিক্রি করে বেশ মুনাফাও অর্জন করেন। তিনি বাজারে জামা বিক্রি করে মুনাফা অর্জন করছেন।তাই তার এই কার্যক্রমটি ব্যবসায় হিসেবে বিবেচিত হবে। তিনি যে কার্যক্রমটি করছেন অর্থাৎ ব্যবসায়ের মাধ্যমে তিনি উপযোগ সৃষ্টি করছেন। কারো অধীনে না থেকে তিনি স্বাধীন পেশায় নিযুক্ত হয়েছেন।গ্রাহকদের প্রয়োজন মিটাচ্ছেন সাথে নিজেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তাই বলা যায় গনি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর