জনাব স্নিগ্ধ এর সার্বিক কর্মকাণ্ডের উপর পরিবেশের উপাদান দুটির প্রভাব মূল্যায়ন কর
উত্তর: জনাব স্নিগ্ধের সার্বিক কর্মকাণ্ডের উপর রাজনৈতিক ও আইনগত পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দল,নেতৃত্ব,সরকারের স্থিতিশীলতা,দেশের সার্বভৌমত্ব ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। অন্যদিকে জনগণের কল্যাণে সরকার ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাসকৃত আইনের সম্মেলনে যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায় জনাব স্নিগ্ধ শিক্ষানবিস শেষ হওয়ার পরে নিচে একটি স্বতন্ত্র ফার্ম প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী কাউন্সিলে আবেদন করলে বার কাউন্সিলের সদস্য না হওয়ায় তার আবেদন প্রত্যাখ্যাত হয়। রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসায়ীক কর্মকান্ডের উপর গভীর প্রভাব ফেলে। ইতিবাচক রাজনীতি যেমন একটি দেশের ব্যবসায়ের জন্য কল্যাণকর,তেমনি নেতিবাচক রাজনীতি একটি দেশের ব্যবসার জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে আইনের বিভিন্ন বেড়াজালের মধ্যেই একজন ব্যবসায়ীকে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। উদ্দীপকের জনাব স্নিগ্ধ এই দুটি পরিবেশ দ্বারা প্রভাবিত। তাই আমি মনে করি জনাব স্নিগ্ধের সার্বিক কর্মকাণ্ডের উপর রাজনৈতিক ও আইনগত পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব স্নিগ্ধ এর সার্বিক কর্মকাণ্ডের উপর পরিবেশের উপাদান দুটির প্রভা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর