দূষণ রোধের জন্য শর্মা কেমিকেলস লি. এর করণীয় ব্যাখ্যা কর।
উত্তর: দূষণ রোধে শর্মা কেমিক্যালস লিমিটেড কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। বর্তমানে সারা বিশ্বে শিল্প-বাণিজ্য বেড়ে ওঠার কারণে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। শিল্প কারখানার বর্জ্যৈর মাধ্যমে পানি,বায়ু,মাটি দূষণ হচ্ছে। উদ্দীপকে শর্মা কেমিক্যালস লিমিটেড টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডাইনিং কারখানা স্থাপন করে।তাদের কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে।ফলে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রতিষ্ঠান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করছে এই পরিকল্পনাগুলো হওয়া উচিত আধুনিক এবং কার্যকর। শর্মা কেমিক্যালস লিমিটেড পানি দূষণের মাত্রা কমানোর জন্য বর্জ্য শোধন যন্ত্রপাতি বা Effluent Treatment Plant(ETP) বসাতে পারে। বর্তমানে শিল্প কারখানায় এটির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পানি দূষণ ঠেকাতে ফিল্টারের ব্যবহারও করা যেতে পারে।বায়ু দূষণ ঠেকাতে চিমুনি লাগাতে পারে অথবা উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারে। এসব পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে শর্মা কেমিক্যালস লিমিটেড দূষণ রোধ করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দূষণ রোধের জন্য শর্মা কেমিকেলস লি. এর করণীয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর