উদ্দীপকে যি. তারেক গোমতি কোম্পানি লিমিটেড থেকে কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. তারেক গোমতি কোম্পানি লিমিটেড হতে সাধারণ শেয়ার ক্রয় করেছেন। যে শেয়ার মালিকগণ অন্যান্য শেয়ার মালিকগণ হতে অধিক সুযোগ-সুবিধা ভোগ করেন এবং পূর্ব নির্ধারিত হারে লভ্যাংশ পায় না তাকে সাধারণ শেয়ার বলে। তারা কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারেন কোম্পানি যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে কোম্পানির লাভ লোকসান কিংবা মূলধন বন্টনের ক্ষেত্রে তারা কোন ধরনের অগ্রাধিকার পায় না। সাধারণ শেয়ারহোল্ডার গণের ভোটাধিকার থাকে। উদ্দীপকে মি. তারেক গোমতি কোম্পানি লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করেছেন। এর মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার লাভ করেছেন। কোম্পানির সকল সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও লভ্যাংশ প্রাপ্তিতে তিনি অনিশ্চয়তায় ভুগছেন। তাই বলা যায় যে তিনি সাধারণ শেয়ার ক্রয় করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যি. তারেক গোমতি কোম্পানি লিমিটেড থেকে কোন ধরনের শেয়ার ক্র…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর