উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ২য় পর্যায়ের ব্যবসাটি পাবলিক লিমিটেড কোম্পানি যা একটি দেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। যে কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার জনগণের উদ্দেশ্যে অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকে দেখা যায় জনাব আলমাস ও তার পাঁচ বন্ধু মিলে প্রথম পর্যায়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে। পরবর্তীতে তারা পরিচালক সংখ্যা ও মূলধন বৃদ্ধির জন্য ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে বুঝা যায় তারা ব্যবসাটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে চাচ্ছে। পাবলিক লিমিটেড কোম্পানি তুলনামূলক বৃহদায়তন প্রতিষ্ঠান।এখানে উৎপাদনসহ অন্যান্য ব্যবসায়িক কর্মকান্ড বেশি হয়। এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।এরূপ প্রতিষ্টান দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে।সরকারকে বেশি রাজস্ব ও দেয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ের প্রতিষ্ঠান অপেক্ষা অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর