তানিয়ার কোন বৈশিষ্ট্য তাকে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: তানিয়ার প্রত্যক্ষ সম্পর্ক ও নমনীয়তা বৈশিষ্ট্য তাকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে আমি মনে করি। প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে ব্যবসায়ের কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বুঝায়।এক মালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে। ফলে প্রতিষ্ঠানের কর্মীদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। মালিক নিজেই প্রতিষ্ঠানে বসে বলে গ্রাহকদের সাথেও তার প্রত্যক্ষ যোগাযোগ হয়।পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারাই হলো নমনীয়তা। যেসব পণ্যের চাহিদা ক্রেতাদের পছন্দ ও রুচি অনুযায়ী পরিবর্তনশীল সেসব পণ্যের জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। উদ্দীপকে দেখা যায় তানিয়া একটি বুটিক দোকানের মালিক।সে ৪ জন কর্মচারী দিয়ে কাপড়ে বিভিন্ন নকশা করিয়ে গ্ৰামের দুঃস্থ মহিলাদের দিয়ে বুটিকের কাজ সম্পন্ন করেন। তার পণ্যের ভালো চাহিদা থাকায় কয়েক বছরের মধ্যেই তিনি সফল মহিলা ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।কারণ তিনি সবসময় ক্রেতার চাহিদা,রুচি ও পছন্দ অনুসারে পণ্য তৈরি করেন। গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে তানিয়া তাদের চাহিদা ও রুচি সম্পর্কে জানছেন।ফলে সে তাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করছেন এবং সরবরাহ করছেন। গ্রাহকদের চাহিদা যখন যেমন থাকে তখন তিনি সেভাবে নকশা ও বুটিকের কাজ করে থাকেন। এতে তার পণ্যের ক্রেতা বাড়ছে এবং ব্যবসা লাভবান হচ্ছে। তাই আমি মনে করি তানিয়ার প্রত্যক্ষ সম্পর্ক ও নমনীয়তা বৈশিষ্ট্যর কারণে সে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তানিয়ার কোন বৈশিষ্ট্য তাকে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছে? …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর