জনাব শামসুল হক যে সুবিধার অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শামসুল হক গুদামজাতকরণ সুবিধার অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পণ্য সামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত সময়ের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা গুদামজাতকরণের মাধ্যমে দূরীভূত হয়। পণ্যসামগ্রী উৎপাদন হয় একসময় কিন্তু ভোগ হয় অন্য সময়ে।মাঝখানের এই সময় যেন পণ্য নষ্ট না হয় তাই তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। তাই ব্যবসায়ের জন্য গুদামজাতকরণ প্রয়োজন। উদ্দীপকে দেখা যায় জনাব শামসুল হক দেশের বিভিন্ন স্থান থেকে চাওল সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণের পর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করেন। এই বৎসর তিনি যে চাউল সরবরাহ করেছেন তা যদি আরো দুই-তিন মাস পর করতে পারতেন তাহলে অধিক মুনাফা অর্জন করতে পারতেন। তিনি গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ না করায় তার এই ক্ষতি হয়েছে। গুদামজাতকরণ ব্যবসায়ের সময়গত প্রতিবন্ধকতা দূর করে।গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নষ্ট হওয়া থেকে রক্ষা করে। শামসুল হক যদি গুদামজাতকরনের ব্যবস্থা করতেন তাহলে তিনি ২-৩ মাস পর চাউল রপ্তানি করে অধিক মুনাফা অর্জন করতে পারতেন। তাই বলা যায়, শামসুল হক গুদামজাতকরণ সুবিধার অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব শামসুল হক যে সুবিধার অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা উদ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর