প্রতিষ্ঠানটির সমস্যা উত্তরণে আসমার গৃহীত ব্যবস্থা কি যথেষ্ট? উদ্দীপকের আলোকে তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: প্রতিষ্ঠানটির সমস্যা উত্তরণে আসমার গৃহিত ব্যবস্থা যথেষ্ট নয় বলে আমি মনে করি। পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত ব্যবসায়িক কার্যক্রম পরিবর্তন করে নেওয়াকে নমনীয়তা বলে। পরিবেশ পরিস্থিতি,গ্ৰাহকদের রুচি,ক্রয় ক্ষমতা ইত্যাদি সবসময় একই থাকে না। সময়ের সাথে সাথে গ্ৰাহকদের চাহিদার যেমন পরিবর্তন হয়, তেমনি ব্যবসায়িক কর্মকাণ্ড ও পরিবর্তন করতে হয়। উদ্দীপকের আসমা তার বাবার প্রতিষ্ঠিত ব্যাবসা শাড়ি কুটির পরিচালনার দায়িত্ব নেয়। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ব্যপক চাহিদা থাকলেও বর্তমানে ক্রেতার চাহিদা, রুচি ও মানসিকতার পরিবর্তনে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে।এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তিনি কর্মীদের আর্থিক সুবিধা এবং প্রযুক্তির দিক দিয়ে ব্যবসায় আধুনিকিকরণ করেন। আমার মতে, আসমা যদি নমনীয়তা বৈশিষ্ট্যটি ভালোভাবে রপ্ত করেন, তাহলে তার প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হবে না। তার উচিত ছিল বর্তমান বাজার চাহিদা অনুধাবন করে সেই অনুযায়ী পোশাক তৈরি করা।গ্ৰাহকদের রুচি এবং ক্রম মানসিকতা সম্পর্কে জানা। কিন্তু তিনি এটি না করে কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধি করেন; ফলে প্রতিষ্ঠানের সমস্যা উত্তরণে তার সিদ্ধান্ত কোনো কাজে আসবে বলে আমি মনে করি না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির সমস্যা উত্তরণে আসমার গৃহীত ব্যবস্থা কি যথেষ্ট? উদ্দীপ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর