উদ্দীপকে বর্ণিত মধ্যস্থ ব্যবসায়ীদের 'কর্মকাণ্ড' ভোক্তাদের কী ধরনের ক্ষতি করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মধ্যস্থ ব্যবসায়ীদের কর্মকান্ড ভোক্তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের বিকল্প নেই। তাই সারা বিশ্বজুড়ে নানান ধরনের খাদ্যদ্রব্যের জমজমাট ব্যবসা তৈরি হয়েছে। খাদ্য ও খাদ্যজাত সামগ্রী একটি পচনশীল বিষয়। বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ব্যবসায়ীরা এর রং গ্রাণ,স্বাদ, সৌন্দর্য বৃদ্ধি করে। খাদ্যকে আকর্ষণীয় রংযুক্ত করতে বিভিন্ন কালারিং এজেন্ট ব্যবহার করা হচ্ছে।এর ফলে মানুষের ক্যান্সার ঝুঁকি বাড়ছে। পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। কিডনি লিভারের মতো অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।হার্টের সমস্যা দেখা দিচ্ছে। উদ্দীপকের জনাব কামরুজ্জামান একজন প্রান্তিক কৃষক। তিনি নিজ জমিতে জৈব সার ব্যবহার করে উৎপাদন করে তা মধ্যস্থ ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। সম্প্রীতি কিছু মধ্যস্থ ব্যবসায়ী বেশি মুনাফার আশায় খাবারে বিভিন্ন রং মিশিয়ে তা বাজারে বিক্রয় করছেন। এই রং মানুষের স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মধ্যস্থ ব্যবসায়ীদের 'কর্মকাণ্ড' ভোক্তাদের কী ধরনের…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর