দুই বান্ধবী আদালতের কাছে মামলা করতে পারছে না কেন? উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: আমি মনে করি তারা আদালতের কাছে মামলা করতে পারবে না কারণ তাদের ব্যবসাটি নিবন্ধিত নয়। নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলে। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বুঝায়। নিবন্ধিত অংশীদারী ব্যবসা অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের তুলনায় আইনগত অনেক সুযোগ-সুবিধা লাভ করে। উদ্দীপকে দেখা যায় রুদমা ও সামিয়া তাদের একজন ক্রেতা তৌহিদার কাছে পাওনা ১,৫০,০০০ বারবার তাগাদা দিয়েও আদায় করতে পারছে না। আবার তারা আদালতের কাছে মামলা করতেও পারছে না। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায পাওনা আদায়ে বাধার সম্মুখীন হয়। আইন অনুযায়ী অনিবন্ধিত ব্যবসা ১০০ টাকার অধিক কোন পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের ২ বান্ধবীর ব্যবসাটি অনিবন্ধিত হওয়ায় তারা তাদের পাওনাদারের বিরুদ্ধে পাওনা আদায়ে আদালতে মামলা করতে পারছে না।।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দুই বান্ধবী আদালতের কাছে মামলা করতে পারছে না কেন? উদ্দীপকের আলোকে ত…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর