জনাব কায়েস ও তার তিন বন্ধুর গঠিত প্রথম পর্যায়ের সংগঠনের ধরন কেমন ছিল? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব কায়েস ও তার তিন বন্ধুর গঠিত প্রথম পর্যায়ের সংগঠনটি ছিল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন, জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এটি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই সংগঠনের কাজ শুরু করতে পারে। উদ্দীপকের জনাব কায়েস তার তিন বন্ধুকে সাথে নিয়ে শুধুমাত্র নিবন্ধনপত্র সংগ্রহ করে কৃত্রিম সত্তা বিশিষ্ট 'আমির হামজা' নামে একটি পোশাক ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো তারা শুধু নিবন্ধনপত্র সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করতে পারছেন। তাই নিঃসন্দেহে বলা যায় যে, তাদের প্রতিষ্ঠিত সংগঠনটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কায়েস ও তার তিন বন্ধুর গঠিত প্রথম পর্যায়ের সংগঠনের ধরন কেমন …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর