'আমির হামযা' প্রতিষ্ঠানটি কি শেয়ার ছাড়ার অনুমতি পাবে। উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "আমির হামজা" প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার অনুমতি পাবে বলে আমি মনে করি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকে দেখা যায় আমির হামজা ফ্যাক্টরিটি সম্প্রসারণের জন্য মূলধনের স্বল্পতা দূর করার জন্য তারা বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারা সদস্য সঠিক রেখে বিধি অনুযায়ী বিভিন্ন দলিলপত্র তৈরি করে নিবন্ধকের কাছে আবেদন করেছেন। আমির হামজা লিমিটেড বর্তমানে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।কিন্তু তারা শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন দলিলপত্র তৈরি করে পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যাবসিত হচ্ছে। ফলে নিবন্ধক সকল দলিলপত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হলে তাদেরকে শেয়ারবাজারে বিবরণপত্র প্রচারের অনুমতি দিবেন। তাই আমি মনে করি, 'আমির হামজা' প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার অনুমতি পাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'আমির হামযা' প্রতিষ্ঠানটি কি শেয়ার ছাড়ার অনুমতি পাবে। উদ্দীপকের আ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর