উদ্দীপকের নিজাম সমাজের কোন পক্ষের দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিজাম সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। ক্রেতা বা ভোক্তা হল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। ব্যবসায়ের সকল কর্মকান্ড ক্রেতা বা ভোক্তাকে ঘিরেই হয়ে থাকে।এই ভোক্তা শ্রেণীর জন্য ন্যায্যমূল্যে যথাসময়ে উত্তম পণ্য সরবরাহ করা ব্যবসায়ীদের দায়িত্ব।উদ্দীপকে নিজাম রমজান মাস উপলক্ষে এক লক্ষ মেট্রিক টন তৈল আমদানি করেন কিন্তু যথাসময়ে বাজারে সরবরাহ করেনি। ফলে বাজার মূল্য বেড়ে যায় এবং তখন নিজাম অধিক লাভে সয়াবিন তেল বিক্রি করেন।নিজাম যে কাজ করেছে তাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। তার উচিত ছিল যথাসময়ে তেল সরবরাহ করা যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে তেল পেতে পারে। তাই বলা যায়, নাজিম ক্রেতা বা ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নিজাম সমাজের কোন পক্ষের দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর