'নিজামের কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী'— মূল্যায়ন কর।
উত্তর: নিজামের কর্মকাণ্ড ব্যবসা নৈতিকতা বিরোধী। ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। ব্যবসা নৈতিকতা বজায় রাখা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বিষয়।কেননা তিনি উচিত-অনুচিত মেনে চলেন,মিথ্যা বলেন না,কাউকে ঠকান না স্বাভাবিকভাবেই তার সুনাম সমাজে প্রতিষ্ঠিত হবে,ফলে তার ব্যবসার উন্নয়ন হবে।উদ্দীপকে নিজাম রমজান মাস উপলক্ষে তৈল আমদানি করেন কিন্তু যথাসময়ে তা বাজারে বিক্রয় না করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারমূল্য বেড়ে যায় এবং নিজাম অধিক লাভে সয়াবিন তৈল বিক্রি করেন। তার উচিত ছিল যথাসময়ে বাজারে তৈল সরবরাহ করা যাতে কোনো সংকট সৃষ্টি না হয়।কিন্তু তিনি এটি না করে ব্যবসা নৈতিকতা বিরোধী কাজ করেছেন।তার এই কর্মকাণ্ড ছিল অনৈতিক। একজন সৎ ব্যবসায়ীকে সমাজে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। একজন ব্যবসায়ীর উচিত সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব যথাসময়ে এবং সৎভাবে পালন করা।এর ফলে প্রকৃতপক্ষে সে নিজেই উপকৃত হয়ে থাকে।সেই দায়িত্ব যদি ব্যবসায়ী পালন না করে তা অবশ্যই ব্যবসায় নৈতিকতা বিরোধী কাজ হবে যা উদ্দীপকের নিজাম করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'নিজামের কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী'— মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর