তুমি কি মনে কর অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওর অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছে বলে আমি মনে করি। মানব সম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা,জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতা সৃষ্টি হয়ে থাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যেকোন ব্যবসায় গড়ে উঠতে এবং এর সম্প্রসারণের জন্য অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকা প্রয়োজন উদ্দীপকে দেখা যায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলে প্রচুর মিঠা পানির মাছ উৎপাদিত হয়। একসময় এখানকার মাছ দূরদূরান্তে বিক্রয় সম্ভব হয়নি। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যাংক,বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান শাখা খুলে এ অঞ্চলের মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো যেকোনো দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের হাওড় অঞ্চলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাদের শাখা খুলায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতির সঞ্চার হয়। তাই আমি মনে করি, অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওড় অঞ্চলের মানুষের জীবনযা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর