হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হাওড়ে মিঠা পানির মাছ উৎপাদনে পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে। কোন দেশের জলবায়ু,বন-বনানী,প্রাকৃতিক সম্পদ,প্রকৃতি,সাগর ও নদনদী,দেশীয় অবস্থান ইত্যাদি মিলিয়ে যে পরিবেশে সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ যে কোন ব্যবসায় গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলে প্রচুর মিঠা পানির মাছ উৎপাদিত হয়। কারণ ওই অঞ্চলের নদীগুলো মাছ চাষের জন্য উত্তম। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাবে হাওড়ে মিঠা পানির মাছ উৎপাদিত হচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের কোন উপাদানের প্র…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর