মি. A কম মূল্যের শেয়ার ক্রয় করলেও তার অবস্থান তুলনামূলক মর্যাদাপূর্ণ - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. A কম মূল্যের শেয়ার ক্রয় করলেও তার অবস্থান তুলনামূলক মর্যাদাপূর্ণ- উক্তিটি যথার্থ। যে শেয়ার মালিকগণ অধিকার,দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এরূপ শেয়ার মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে,নির্বাচনে ভোট দিতে পারে ও কোম্পানির বিভিন্ন সভায় অংশগ্রহণ ও মতামত প্রদান করতে পারে।এই শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে না। উদ্দীপকে মি. A ও মি. B একই কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। মি. B এর লভ্যাংশের হার নির্দিষ্ট হলেও মি. A লভ্যাংশের হার নির্দিষ্ট নয়। সম্প্রতি কোম্পানি সাধারণ সভায় মি. B কে ডাকা হয়নি।এতে তিনি ক্ষুব্ধ। মি. A সাধারণ শেয়ার ক্রয় করেছেন এবং মি. B অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন। মি. A মি. B এর তুলনায় কম মূল্যের শেয়ার ক্রয় করলেও তার শেয়ার অধিক মর্যাদাপূর্ণ। মি. A সাধারণ শেয়ার ক্রয় করায় কোম্পানির পরিচালক পদে দাঁড়াতে পারেন যা মি. B পারবেন না। মি. A কে কোম্পানির বিভিন্ন সভায় অংশগ্রহণ করতে ও মতামত প্রদানে আহ্বান জানানো হবে কিন্তু মি. B এখানে বঞ্চিত হবেন।সাধারণ শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট থাকে না।ফলে কোম্পানি অধিক মুনাফা করলে মি. A লাভবান হবেন। তাই বলা যায় যে,কম মূল্যর শেয়ার ক্রয় করলেও তার অবস্থান তুলনামূলক অধিক মর্যাদাপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. A কম মূল্যের শেয়ার ক্রয় করলেও তার অবস্থান তুলনামূলক মর্যাদাপূ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর