মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর
উত্তর: মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসাটি একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিক নিজেই ব্যবসায়ের যাবতীয় সকল কার্যক্রম তদারকি করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।একমালিকানা ব্যবসায় খুবই স্বল্প পরিসরের ব্যবসা। যে কেউ যেকোন স্থানে এই ব্যবসা আরম্ভ করতে পারে। উদ্দীপকে জনাব লিটন দোকানে কর্মচারীর মাধ্যমে সিলিন্ডারে LP গ্যাস বিক্রি করেন। এছাড়া তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমেও বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি চুলা মেরামত করার কিছু কাজও আয়ত্ত করেছেন।তিনি বিনা পয়সায় গ্রাহকের চুলার সকল সমস্যা মেরামত করে দেন।যেহেতু এই ব্যবসায়ে জনাব লিটন একজন মাত্র মালিক তাই বলা যায় যে তার এই ব্যবসাটি এক মালিকানা ব্যবসাা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর