তুমি কি মনে কর মি. করিমের ব্যবসায়টি দেশের কর্মসংস্থানের জন্য অনেক গুরুত্বপূর্ণ— উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: আমি মনে করি মিস্টার করিমের প্রতিষ্ঠানটি দেশের কর্মসংস্থানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। একজন মানুষ চাকরির উপর নির্ভর না করে নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে; সাথে আরো অনেক মানুষের। উদ্দীপকের মিস্টার করিম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গুড় উৎপাদন শুরু করলেন। তিনি তার গুড় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি শুরু করলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মের সংস্থান সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ায় এখানে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি। মি. করিমের মত আরো মানুষ যদি নিজেই নিজের কর্মসংস্থান তৈরিতে সচেষ্ট থাকে তাহলে তার সাথে আশেপাশের আরো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ফলে দেশে বেকারত্বের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে। তাই বলা যায় মি. করিমের প্রতিষ্ঠানটি দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মি. করিমের ব্যবসায়টি দেশের কর্মসংস্থানের জন্য অনেক …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর