উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের যে বৈশিষ্ট্যের কারণে মি. লিটন ব্যবসায় সফল হয়েছেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে এক মালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে। একমালিকানা ব্যবসা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন। বৃহদাকার ব্যবসা সংগঠনগুলোর সাথে এটি টিকে থাকার কারণ এটির গঠন প্রণালী বেশ সহজ এবং এটি স্বল্প পুঁজির ব্যবসা।এক মালিকানা ব্যবসায় নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।যেমন: একক মালিকানা,সীমিত মূলধন ও আয়তন,একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ,প্রত্যক্ষ সম্পর্ক, নমনীয়তা ইত্যাদি। উদ্দীপকে জনাব লিটন দোকানে কর্মচারীর মাধ্যমে সিলিন্ডারে এল পি গ্যাস বিক্রি করেন।এছাড়া তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমেও বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন। তিনি বিনা পয়সায় গ্রাহকের চুলার সমস্যা মেরামত করে দেন। এতে গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে তিনি গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার ফলে তার একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়েছে। এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বুঝায়। এই ব্যবসায় ছোট প্রকৃতির হওয়ায় মালিক সরাসরি কর্মচারীদের সাথে যোগাযোগ করতে পারে।মালিক প্রতিষ্ঠানে নিজেই বসে বলে গ্রাহকদের সাথেও তার প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। জনাব লিটনের ব্যবসায়ে এই প্রত্যক্ষ সম্পর্কের বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়।যার কারণে তিনি ব্যবসায়ে সফল হয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের যে বৈশিষ্ট্যের কারণে মি. লিটন ব্যবসায়…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর