মি. x এবং y এর আপত্তি কতটুকু গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: মি. X ও Y এর আপত্তি জানানো সম্পূর্ণ গ্ৰহণযোগ্য। চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোন অংশীদারের দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদার বলে। এরকম অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। উদ্দীপকের অংশীদারি ব্যবসায়ে মিস্টার X ও Y ব্যবসায়ে মূলধন সরবরাহ করে এবং ব্যবসা পরিচালনায় নেয়। চুক্তি অনুযায়ী Z এর দায় সীমিত। ব্যবসায়ের প্রসার হলে মি. Z পরিচালনায় অংশ নিতে চায়।এতে মি. X ও Y আপত্তি জানায়। উক্ত অংশীদারি ব্যবসায় মিস্টার X ও Y সাধারণ অংশীদার এবং Z সীমাবদ্ধ অংশীদার। অংশীদারি আইন অনুযায়ী কোন সীমাবদ্ধ অংশীদার ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারে না। তাই মি. Z এর ব্যবসা পরিচালনায় অংশ নিতে চাওয়ায় মিস্টার X ও Y এর আপত্তি জানানো সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. x এবং y এর আপত্তি কতটুকু গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর