জনাব কাজল পরিবেশের কোন উপাদান বিবেচনা করে পোশাক কারখানা স্থাপন করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব কাজল অর্থনৈতিক পরিবেশের উপাদান গুলো বিবেচনা করে পোষাক কারখানা স্থাপন করেছেন। যে পরিবেশ অর্থ ও ঋণ ব্যবস্থা,চাহিদা ও ভোগ,মানবসম্পদ,জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদির উপর ভিত্তি করে সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।যে দেশে মানব সম্পদ সহজলভ্য অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, অর্থ ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশের ব্যবসা-বাণিজ্য তত বেশি এগিয়ে থাকে।উদ্দীপকে মিস্টার কাজল পড়ালেখা শেষে ভাবলেন চাকরি খুঁজবেন না বরং তিনি নিজেই চাকরি দিবেন।এই প্রত্যাশা নিয়ে একটি পোশাক কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এ লক্ষ্যে তিনি সস্তায় জমি ও শ্রমিক পাওয়া যায়,কাছাকাছি ব্যাংক বিমা ইত্যাদি রয়েছে এমন জায়গা বেছে নিলেন।ফলে বলা যায়,জনাব কাজল অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো বিবেচনায় নিয়ে পোশাক কারখানায় স্থাপন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কাজল পরিবেশের কোন উপাদান বিবেচনা করে পোশাক কারখানা স্থাপন করেছ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর