"প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নই মি. কাজলকে চিন্তামুক্ত করতে পারে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিস্টার কাজলের কারখানার জন্য বর্তমানে প্রযুক্তিগত পরিবেশই গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার,প্রযুক্তি আমদানি সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।বর্তমানে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব রয়েছে।প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন হয়, উৎপাদনের সময় ও শ্রম সাশ্রয় হয়।প্রযুক্তির ব্যবহারে ব্যবসা-বাণিজ্য আরো ব্যাপকতা লাভ করে। উদ্দীপকে মিস্টার কাজল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।তিনি অর্থনৈতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে একটি পোশাক কারখানা স্থাপন করলেন।কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর তিনি খুব সুবিধা করতে পারছেন না।কারণ তিনি আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ না করে পুরাতন পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করছেন। তিনি প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলোতে গুরুত্ব না দেওয়ার ফলে তার কারখানা সফলতা পাচ্ছে না। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের উপর প্রযুক্তিগত পরিবেশের প্রভাব লক্ষণীয়।ব্যবসায়ীরা প্রযুক্তির ব্যবহার করে উৎপাদনের শ্রম ও সময় লাঘব করছে। মিস্টার কাজল তার কারখানায় পুরাতন পদ্ধতি ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন।এতে তার উৎপাদন আশানুরূপ হচ্ছে না।তিনি যদি এখানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে উৎপাদন শুরু করেন তাহলে তার কারখানার উৎপাদনের গতি বৃদ্ধি পাবে। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নই মিস্টার কাজলকে চিন্তামুক্ত রাখতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নই মি. কাজলকে চিন্তামুক্ত করতে পারে”— উ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর