মি. ফারুকের কোম্পানি দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখছে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. ফারুকের কোম্পানিটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।যে কোন দেশেই পাবলিক লিমিটেড কোম্পানি অনেক বৃহদায়তন হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় মি. ফারুক এমন একটি কোম্পানির শেয়ার ক্রয় করেছেন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।নিঃসন্দেহে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।কেননা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য,জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি তা পারে না। পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানে উৎপাদনসহ ব্যবসায়ী কর্মকান্ড অনেক বেশি হয়।এরূপ কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। সরকারকে বেশি রাজস্ব দেয়ার মাধ্যমে এরূপ কোম্পানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বন্টন হয় এরূপ কোম্পানিতে।সব মিলিয়ে বলা যায় যে, মিস্টার ফারুকের কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. ফারুকের কোম্পানি দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখছে তা উদ্দী…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর