উদ্দীপকে তিস্তা কোম্পানি লি. এর ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম সাতজন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারেনা।একে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। উদ্দীপকের তিস্তা কোম্পানি লিমিটেড একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গঠিত হওয়ার পর কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়। কারণ কাজ শুরু করতে এর কার্যেরম্ভের অনুমতি পত্র গ্রহণ করতে হয়েছে। এর বৈশিষ্ট্য পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, তিস্তা কোম্পানি লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তিস্তা কোম্পানি লি. এর ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর