তুমি কি মনে কর উদ্দীপকে জীবন লি. কোং খোলাবাজারে শেয়ার বিক্রি করতে পারবে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জীবন কোম্পানি লিমিটেড খোলাবাজারে শেয়ার বিক্রয় করতে পারবেনা। যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম ২ জন সর্বোচ্চ ৫০ জন, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই ধরনের সংগঠন নিবন্ধন পাওয়ার পরপরই তাদের কাজ শুরু করে দিতে পারেন উদ্দীপকে জীবন কোম্পানি লিমিটেড নিবন্ধিত হওয়ার পরপরই কাজ শুরু করে দেয়। এই কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ ৫০ জন। কার্য পরিধি বেড়ে যাওয়ায় ইদানিং মূলধন সংকটে পড়লে কোম্পানিটি খোলা বাজারে শেয়ার বিক্রয় করতে চায় কিন্তু পারেনা। কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় এটির অবাধে শেয়ার হস্তান্তরের অনুমতি নেই। এই কোম্পানিটি শুধুমাত্র ছোট পরিসরে পরিচিতজনদের মাঝে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে। আইনগত বৈধতা না থাকায় এই কোম্পানিটি জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আহবান জানাতে পারবে না। তাই বলা যায় যে,উদ্দীপকের জীবন কোম্পানি লিমিটেড খোলাবাজারে শেয়ার বিক্রয় করতে পারবেনা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে জীবন লি. কোং খোলাবাজারে শেয়ার বিক্রি করতে …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর