উদ্দীপকের জনাব ররকত সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব অবহেলা করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব বরকত সরকারের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছে। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।সরকার হলো যে কোন সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।সরকার দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।ব্যবসায়ী শ্রেণীর দায়িত্ব সরকারকে যথাসময়ে কর প্রদান করা, সরকারের নিয়ম নীতি অনুসরণ করা।উদ্দীপকে জনাব বরকত একজন বড় ব্যবসায়ী।তিনি কর ফাঁকি দেওয়ার কৌশল হিসেবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন।তিনি সম্পদের মূল্যও কম দেখান। জনাব বরকত সরকারের প্রতি দায়িত্ব পালন করছেন না।তার উচিত ছিল সরকারকে যথারীতি কর দেওয়া এবং সঠিক তথ্য দেওয়া।কিন্তু বরকত এরূপ না করে অনৈতিক কাজ করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব ররকত সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব অবহেলা করছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর