মূল্যবোধের আলোকে জনাব আলীমের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব আলিম মূল্যবোধ মেনে ব্যবসা পরিচালনা করছেন। কোনটা ভাল কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে। উদ্দীপকে জনাব আলিম একজন মনিহারী দোকানের মালিক। রমজান মাসে অনেকেই পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করলেও তিনি তা করেন না।বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে চেষ্টা করেন মানুষের পাশে থাকতে।তার এরূপ কর্মকাণ্ড নৈতিক মূল্যবোধের পরিচয় দেয়। একজন ব্যবসায়ীর কর্তব্য হলো সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করা।নৈতিক মূল্যবোধ সমাজে প্রশংসনীয়।ব্যবসায়িক মূল্যবোধের মাধ্যমে একজন ব্যবসায়ী সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে,ব্যক্তিক পরিশুদ্ধি অর্জন করতে পারে,ব্যবসায়িক সুনাম অর্জন করতে পারে।ব্যবসায়ে মূল্যবোধ না মানলে সমাজে বড় বিপর্যয় নেমে আসে। জনাব আলিম ন্যয্যা মূল্যে পণ্য বিক্রয় ও দুর্যোগপূর্ণ মুহুর্তে মানুষের পাশে থাকেন। এর মাধ্যমে বুঝা যায় তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যবসায়ী।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মূল্যবোধের আলোকে জনাব আলীমের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর