তুমি কি মনে কর 'মি. টগর ব্যবসায় নৈতিকতা বর্জনীয় কাজ করেছে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও ।
উত্তর: আমি মনে করি মিস্টার টগর ব্যবসা নৈতিকতা বর্জনীয় কাজ করেছে।ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনটা উচিত কোনটা অনুচিত, ভালোকে গ্রহণ মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। যারা ব্যবসা নৈতিকতা মেনে ব্যবসা করেন না তারা অত্যন্ত গর্হিত কাজ করছেন। উদ্দীপকের টগর একজন মাস্ক ব্যবসায়ী।তিনি আচ করতে পারলেন যে সরকার আবার লকডাউন দিতে পারে।ফলে তিনি তার গোডাউনের সংরক্ষিত মাস্ক বিক্রয় বন্ধ করে দেন।ফলে ক্রেতারা বাজারে মাস্ক পাচ্ছে না।জনাব টগরের উচিত ছিল এরকম সংকট সৃষ্টি না করা।অর্থাৎ তার এরূপ কর্মকাণ্ড ছিল অনৈতিক। একজন সৎ ব্যবসায়ীকে সমাজের সম্মানের দৃষ্টিতে দেখা হয়। ব্যবসায়ীদের উচিত নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করা। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা।উদ্দীপকে জনাব টগর ব্যবসা নৈতিকতা লঙ্ঘন করেছেন।তিনি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যবসা নৈতিকতা বিরোধী কাজ করেছেন ব্যবসা নৈতিকতা বর্জনীয় কাজ করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর 'মি. টগর ব্যবসায় নৈতিকতা বর্জনীয় কাজ করেছে? তোমার …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর