মূলধন সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহের ক্ষেত্রে কোম্পানিটির করণীয় হবে পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যবসিত হওয়া। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকের প্রাইম কোম্পানি লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫ কোটি টাকা। এর পণ্য চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিল। এর জন্য প্রতিষ্ঠানটির আরও ১০ কোটি টাকা প্রয়োজন। কাঠামোগত সমস্যার কারণে প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিল। কোম্পানিটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চাইলে পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যবসিত হতে হবে।কারণ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং এটি জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানাতে পারে।খোলা বাজারে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে। তাই আমার মতামত হবে,কোম্পানিটি যেন দ্রুত শেয়ারবাজারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। অর্থাৎ তাদের প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তিত করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মূলধন সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর