জনাব সুমন কেন মিসেস নিশির চেয়ে কম অর্থ ফেরত পেলেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুমন সাধারন শেয়ারহোল্ডার এবং নিশি অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডার।যে শেয়ারের লভ্যাংশের হার পূর্ব নির্দিষ্ট থাকে না এবং অন্যান্য শেয়ার মালিকগণ হতে অধিকার, দায়িত্ব ও কর্তব্যে অধিক সুবিধা ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অপরদিকে যে শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায় তাকেই অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব সুমন এবং মিসেস নিশি 'তানহা লিমিটেড' কোম্পানি হতে যথাক্রমে ১০ লক্ষ ও ৫ লক্ষ টাকা শেয়ার ক্রয় করেন। কোম্পানিটি বিলপ সাধনের সিদ্ধান্ত নিলে মিসেস নিশি তার বিনিয়োগকৃত ৫ লক্ষ টাকা ফেরত পান। কিন্তু জনাব সুমন তার বিনিয়োগকৃত ১০ লক্ষ টাকার মধ্যে মাত্র ছয় লক্ষ টাকা ফেরত পেলেন। যেহেতু মিসেস নিশি অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডার, তাই কোম্পানি বিলোপ সাধনে মূলধন প্রাপ্তিতে তিনি অন্যান্য শেয়ার মালিকগণ হতে অগ্রাধিকার পাবেন। তাই মিসেস নিশি তার বিনিয়োগৃত সম্পন্ন অর্থ ফেরত পেলেন কিন্তু জনাব সুমন সাধারণ শেয়ার হোল্ডার হওয়ার কারণে সম্পূর্ণ টাকা ফেরত পেলেন না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুমন কেন মিসেস নিশির চেয়ে কম অর্থ ফেরত পেলেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর