প্রাইম কোম্পানি লিমিটেড কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: 'প্রাইম কোম্পানি লিমিটেড' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম ২ জন সর্বোচ্চ ৫০ জন, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকের প্রাইম কোম্পানি লিমিটেড ঢাকার দিলকুশায় অবস্থিত লৌহজাত দ্রব্য উৎপাদনকারী ও বন্টনকারী একটি প্রতিষ্ঠান। তারা কাঠামোগত সমস্যা কারণে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারছে না। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। তাই বলা যায় যে, প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রাইম কোম্পানি লিমিটেড কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর