দায় পরিশোধে মনিরের ভূমিকা কতটুকু? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মনিরের দায় পরিশোধ করতে হবে। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদার সাধারণ অংশীদারের ন্যায় অসীম দায় বহন করতে বাধ্য। উদ্দীপকে দেখা যায় আরমান,বাবু, মনির ও সাদমান সম মূলধন ও সম লভ্যাংশের ভিত্তিতে একটি দোকান প্রতিষ্ঠা করে। কিছুদিন পর দোকানটি ১০ লক্ষ টাকা দেনা রেখে বন্ধ হয়ে যায়। এখানে দুইজন অংশীদার সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায় এবং একজন পাঁচ লক্ষ দেনা পরিশোধ করতে পারবে। মনিরকেও এই দেনা পরিশোধ করতে হবে। যেহেতু মনির একজন ঘুমন্ত অংশীদার তাই তারও অসীম দায় রয়েছে। যদি মনিরের ব্যবসায়িক সম্পত্তি তার দায় পরিশোধে অক্ষম হয় তবে তার ব্যক্তিগত সম্পত্তিও তার দায় পরিশোধ এর জন্য দায়বদ্ধ থাকবে। তাই বলা যায়,দায় পরিশোধে মনিরের ভূমিকা ঘুমন্ত অংশীদারের স্বরূপ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দায় পরিশোধে মনিরের ভূমিকা কতটুকু? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর