জনাব তামিমের দ্বিতীয় ধাপের কাজগুলো দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে সুবিধা অর্জন করতে পারে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব তামিমের দ্বিতীয় ধাপের কাজগুলো দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধা অর্জন করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠান সমাজ ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি যে সকল দায়িত্ব পালন করে তাকে সামাজিক দায়িত্ব বলে।ব্যবসা প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন পক্ষের প্রতি নানারকম দায়িত্ব পালন করতে পারে। যেমন হাসপাতাল প্রতিষ্ঠা,শিক্ষাপ্রতিষ্ঠান গঠন,চিকিৎসা সেবা প্রদান,শিক্ষাবৃত্তিপ্রদান ইত্যাদি। উদ্দীপকে দেখা যায় জনাব তামিম বন্যার সময় এলাকায় ত্রাণ বিতরণ করেন।শীত মৌসুমে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেন। তার এই কর্মকাণ্ড গুলো সামাজিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো CSR পালনের মাধ্যমে সমাজে পরিচিতি পায়। এর মাধ্যমে সমগ্র দেশে এমনকি সারা বিশ্বেও সুনাম অর্জন করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে এবং বিদেশে পণ্য বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সাফল্য অর্জন করে। তাই বলা যায় জনাব তামিম দ্বিতীয় পর্যায়ে যে কাজগুলো করেছেন তা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান নানান সুবিধা অর্জন করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব তামিমের দ্বিতীয় ধাপের কাজগুলো দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠান কীভা…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর