শামীমের ব্যবসায়টির বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার মূল কারণটি বিশ্লেষণ কর।
উত্তর: শামীমের ব্যবসাটি বৃহদায়তন প্রতিষ্ঠানের পাশাপাশি টিকে থাকার মূল কারণ হলো পরিচালনাগত সুবিধা। একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। যে কেউ স্বল্প পরিসরে স্বল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারে। তেমন আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে এর গঠন প্রণালীও সহজ। উদ্দীপকে দেখা যায়, জনাব শামীম স্বল্প পুঁজি নিয়ে একটি মিষ্টির ব্যবসা শুরু করেন। ওই এলাকায় সমজাতীয় বৃহদায়তন প্রতিষ্ঠান থাকলেও তার মুনাফা দিন দিন বেড়েই চলেছে। তিনি তার ব্যবসায় সুদক্ষ পরিচালনা ও নিয়ন্ত্রণ নিজের উপর রেখেছেন বলে তার এই সফলতা এসেছে।বৃহদায়তন প্রতিষ্ঠানের তুলনায় এক মালিকানা ব্যবসা পরিচালনা বেশ সহজ ও ঝামেলামুক্ত। যেহেতু উদ্দীপকে জনাব শামীম একজন মাত্র ব্যক্তি-ই মালিক, তাই এটি পরিচালনায় তার তেমন ঝামেলা নেই। বৃহদায়তন ব্যবসা আইনগত ঝামেলা ও একাধিক মালিকের মধ্যে ভুল বোঝাবুঝি সম্ভাবনা অত্যাধিক। পরিশেষে বলা যায়, শামীমের ব্যবসাটি বৃহদায়তন প্রতিষ্ঠানের পাশাপাশি টিকে থাকার মূল কারণ পরিচালনাগত সুবিধা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
শামীমের ব্যবসায়টির বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার মূল কা…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর