কুমারখালী এর আয়োজনটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা
উত্তর: কুমারখালীর আয়োজনটি ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত। কোন দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস,মূল্যবোধ,চিন্তাধারা,শিক্ষা, সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকেই সামাজিক পরিবেশ বলে। যেকোনো ব্যবসায়ের উন্নয়নের জন্য সামাজিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায় সুজন তার চাচার আমন্ত্রণে কুমারখালীতে বৈশাখী মেলা দেখতে যায়। কুমারখালীর এই মেলা ওই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িত। যা ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান।তাই বলা যায় কুমারখালীর আয়োজনটি ব্যবসার সামাজিক পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কুমারখালী এর আয়োজনটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের সাথে সম্পর্ক…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর