সুজনের উদ্যোগী চিন্তাটি কীভাবে আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পারে? মতামত দাও।
উত্তর: সুজনের উদ্যোগী চিন্তাটি আর্থ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। ব্যবসা উদ্যোগ বলতে কোন নতুন ব্যবসা শুরু করাকে বুঝায়। এখানে সম্পূর্ণ নতুন ব্যবসা গঠন করা অথবা উন্নত পণ্য বা সেবার মাধ্যমে বর্তমান ব্যবসাকে পূণগঠন করা হয়। উদ্দীপকের সুজন কুমারখালীর বৈশাখী মেলায় স্থানীয় মহিলাদের হাতে তৈরি কারুপণ্য দেখে বিস্মিত হয়ে গেল। সে তাৎক্ষণিক কিছু বাশ,বেত ও পাটের হস্তশিল্প সামগ্রী ক্রয় করে। শিক্ষিত উদ্যোগী সুজন ঢাকায় এসব পণ্যের একটি বিক্রয় কেন্দ্র খোলা চিন্তা করছে। তার এই উদ্যোগের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তার এমন উদ্যোগে দেশের আরও বেকার যুবক ব্যবসায় উদ্যোগে উদ্বুদ্ধ হবে।যা দেশের মানুষের অর্থনৈতিক সাফল্য বয়ে আনবে। তাই আমি মনে করি, সুজনের ব্যবসা উদ্যোগের চিন্তাটি দেশের আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সুজনের উদ্যোগী চিন্তাটি কীভাবে আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পার…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর