উদ্দীপকে প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে রফিকের দায় মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ব্যাংক ঋণের ক্ষেত্রে রফিক সীমাবদ্ধ অংশীদারের ন্যয় দায় বহন করবে। ১৮ বছর পূর্ণ হয়নি এমন ব্যক্তি অংশীদার হলে তাকে নাবালক অংশীদার বলে। অংশীদারি আইন অনুযায়ী নাবালক অংশীদার হতে পারে না তবে সকল অংশীদার সম্মত হলে নাবালককে সীমিত অংশীদার হিসেবে ব্যবসায়ে গ্রহণ করা যায়। উদ্দীপকে দেখা যায় সালামের বড় ভাই মারা গেলে তার ষোল বছর বয়সী ছেলে রফিককে তারা ব্যবসা দেখাশুনার সুযোগ দেয়। যেহেতু রফিকের বয়স ১৮ পূর্ণ হয়নি তাই সে নাবালক ও সীমাবদ্ধ অংশীদার। গৃহীত ব্যাংক ঋণের বিপক্ষে অপর দুই ভাই অসীম দায় বহন করবে।কিন্তু যেহেতু রফিক একজন সীমাবদ্ধ অংশীদার,তাই তার দায় ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। তাকে অতিরিক্ত দায় পরিশোধে বাধ্য করা যাবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে রফিকের দায় …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর