রীমার সিদ্ধান্তের প্রেক্ষিতে 'গুডফুড' রেস্তোরাকে টিকিয়ে রাখার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: রীমার সীদ্ধান্তের প্রক্ষিতে 'গুডফুড' রেস্তোরাঁকে টিকিয়ে রাখার জন্য নুসরাত ও আমিনাকে নতুন চুক্তি করতে হবে বলে আমি মনে করি। অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলে। অংশীদারি সম্পর্কের বিলুপ্তি হলেই ব্যবসা বন্ধ হয়ে যাবে এমন নাও হতে পারে।নতুন সম্পর্ক গঠন করে অংশীদারী ব্যবসায়ের পুনর্গঠন করা যায়। উদ্দীপকে দেখা যায় মুনাফা বন্টন নিয়ে রিমার সাথে অপর দুই বান্ধবীর মতবিরোধ দেখা দেয়। এরপর রিমা এই ব্যবসায়ে আর থাকবে না বলে লিখিতভাবে জানিয়ে দেয়। ফলে তাদের মধ্যে আর কোন অংশীদারি সম্পর্ক থাকবে না। এক্ষেত্রে নুসরাত,আমিনা ও রিমার মধ্যকার অংশীদারী ব্যবসাটি বিলুপ্ত হয়ে নুসরাত ও আমিনা নতুন চুক্তি করে তাদের ব্যবসাটি পুনর্গঠন করতে পারে। এক্ষেত্রে তারা চাইলে নতুন অংশীদারও গ্রহণ করতে পারবে। তাই বলা যায় গুডফুড রেস্তোরাঁকে টিকিয়ে রাখতে ব্যবসাটি পুনর্গঠন করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
রীমার সিদ্ধান্তের প্রেক্ষিতে 'গুডফুড' রেস্তোরাকে টিকিয়ে রাখার জন্য…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর