জনাব মিজানের ব্যবসা সম্প্রসারণে ব্যাংক বাধা দূর করতে পারবে। ব্যবসায়ের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যাংকের মাধ্যমে ব্যবসায়ীরা সুষ্ঠু ও নিরাপদ লেনদেন করতে পারেন। ব্যবসায়ের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বাধা দূরীকরণে ব্যাংক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। উদ্দীপকে দেখা যায়,জনাব মিজান চট্টগ্রামের সীতাকুন্ডু থেকে সবজি কিনে এনে চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। এতে তিনি দৈনিক ভালোই লাভবান হচ্ছেন।তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন। কিন্তু প্রয়োজনীয় মূলধন এতে বড় বাধা। তিনি যে অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তা খুব সহজেই ব্যাংকের মাধ্যমে দূর করতে পারেন। তার ব্যবসায় সম্প্রসারণে যে মূলধনের প্রয়োজন তা তিনি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারেন। এতে তার অর্থের নিরাপত্তা থাকবে। তাই বলা যায়,জনাব মিজানের ব্যবসা সম্প্রসারণে বাধা দূর করতে ব্যাংক হতে আর্থিক সাহায্য নিতে পারে।