উদ্দীপকের রাজুর দায় অস্বীকার করার যৌক্তিকতা মূল্যায়ন কর
উত্তর: উদ্দীপকের রাজুর দায় অস্বীকার করা সম্পূর্ণ অযৌক্তিক। নাবালক বলতে যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে বোঝায়। অংশীদারি ব্যবসায়ের আইন অনুযায়ী কোন নাবালক ব্যবসায়ের অংশীদার হতে পারে না।তবে সকল অংশীদার সম্মত হলে নাবালককে অংশীদার করা যেতে পারে। তবে তাকে সীমিত অংশীদার হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে দেখা যায়, কফিলস কফিশপের একজন অংশীদার কাজল দুর্ঘটনায় মারা গেলে তার ১৫ বছরের ছেলেকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করতে বাকি তিনজন অংশীদার সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা লোকশান হয়।কিন্তু রাজু কোন দায় নিতে অস্বীকৃতি জানায়। রাজু যেহেতু নাবালক তাই সে ব্যবসার একজন সীমাবদ্ধ অংশীদার। ফলে মূলধনের অতিরিক্ত তার কোন দায় নেই। এখানে রাজুকে মূলধনের অতিরিক্ত দায় পরিশোধে বাধ্য করা যাবে না। তবে তার বিনিয়োগকৃত মূলধনের সমপরিমাণ দায় তাকে পরিশোধ করতে হবে। তাই বলা যায়, রাজুর দায় অস্বীকার করার কোন যৌক্তিকতা নেই।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রাজুর দায় অস্বীকার করার যৌক্তিকতা মূল্যায়ন কর
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর