ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার সাহায্য নিতে হবে? মতামতের সপক্ষে যুক্তি দাও
উত্তর: ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জনাব শফিকের বাণিজ্যের রপ্তানি শাখার সাহায্য নিতে হবে। বিদেশের নিকট বা বিদেশি কোন ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে একটি দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। উদ্দীপকের জনাব শফিক নিজস্ব কারখানায় সুতা উৎপাদন করে বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করেন। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুতা উৎপাদন করায় ধীরে ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদনে সক্ষম হয়েছেন। তিনি যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন সেহেতু তিনি রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে স্থান তৈরি করতে পারবেন। কোন প্রতিষ্ঠান যখন আন্তর্জাতিক বাজার প্রবেশ করতে চায়, তখন বাণিজ্যের তিনটি শাখার মাধ্যমে তা করতে পারে। রপ্তানি তার মধ্যে অন্যতম। জনাব শফিক রপ্তানির মাধ্যমে তার সুতা সমগ্র বিশ্বে পৌঁছাতে পারবেন। এতে তিনি যেমন লাভবান হবেন তেমনি দেশ ও অর্থনৈতিকভাবে লাভবান হবে। তাই বলা যায়,জনাব শফিক রপ্তানির মাধ্যমে তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার স…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর