উদ্দীপকের মি. সুমন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিস্টার সুমন একজন কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করে না শুধুমাত্র নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে কাজে লাগায় তাকে কর্মী অংশীদার বলে।চুক্তি অনুযায়ী এরা অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।উদ্দীপকে দেখা যায়,জহির,ওবায়েদ ও মিজান সমঝোতার ভিত্তিতে একটি বুটিক সপ প্রতিষ্ঠা করে। ব্যবসা পরিচালনার সুবিধার্থে তারা মিস্টার সুমনকে বিনা মূলধনে প্রতিষ্ঠানের অংশীদার করে। মিস্টার সুমন দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকে। যেহেতু মিস্টার সুমন ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করেন নি এবং পরিচালনায় অংশ গ্রহণ করছেন তাই বলা যায় যে,তিনি একজন কর্মী অংশীদার।।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সুমন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর