জনাব করিম কারখানা স্থাপনে পরিবেশের কোন উপাদানকে বিবেচনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব করিম কারখানা স্থাপনে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো বিবেচনা করেছে। যে পরিবেশ অর্থ ও ঋণ ব্যবস্থা,চাহিদা ও ভোগ,মানবসম্পদ,জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদির উপর ভিত্তি করে সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। এই পরিবেশের জনসম্পদ উপাদানটি যেকোনো ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এই উপাদানটি ব্যবসায়ের অন্যান্য উপাদানকে কার্যকর করে তোলে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকলে ব্যবসায়ীর উন্নতি ও সম্প্রসারণ সহজ হয়। উদ্দীপকে জনাব করিম রাজশাহীর বোয়ালিয়ায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন।বোয়ালিয়ায় দক্ষ রেশম শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে।দক্ষ মানব সম্পদ ও আর্থিক প্রতিষ্ঠানের সহজলভ্যতা তার প্রতিষ্ঠানের সফলতায় যথেষ্ট ভূমিকা রেখেছে।তাই বলা যায়, উদ্দীপকের জনাব করিম অর্থনৈতিক পরিবেশের উপাদান গুলো বিবেচনায় নিয়ে কারখানায় স্থাপন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব করিম কারখানা স্থাপনে পরিবেশের কোন উপাদানকে বিবেচনা করেছেন? ব্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর