মি. আজাদের শিল্প মেলার স্টলের পণ্য কেউ উৎপন্ন করলে কোন আইন বিরুদ্ধ হবে? ব্যাখ্যা করো ।
উত্তর: মি. আজাদের শিল্প মেলার স্টলের পণ্য অন্য কেউ উৎপন্ন করলে তা পেটেন্ট আইন বিরুদ্ধ হবে। পেটেন্ট-এর মাধ্যমে নতুন পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার দেওয়া হয়। এর ফলে তিনি পণ্যটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রির একক অধিকার লাভ করেন। এক্ষেত্রে অন্য যেকোনা ব্যক্তি, উক্ত পণ্য উৎপাদন বা বিক্রি করলে তা পেটেন্ট আইন বিরোধী হবে । উদ্দীপকের মি. আজাদ একটি ক্ষুদ্র শিল্প স্থাপন করেন। তিনি আখের গুড় দিয়ে টেস্টি স্যালাইন উৎপাদন করেন। এ ধরনের পণ্য তার আগে কেউ উৎপাদন করেননি। তাই তিনিই এ পণ্যের আবিষ্কারক। এ স্বত্ব রক্ষার জন্য তিনি পেটেন্ট করতে পারেন। সেক্ষেত্রে এ পণ্যের উৎপাদন উন্নয়ন ও বিক্রির অধিকার শুধু তারই হবে। এ অবস্থায় অন্য কেউ তার মতো করে আখের গুড় দিয়ে টেস্টি স্যালাইন তৈরি করতে পারবে না । কারণ তা পেটেন্ট আইন পরিপন্থি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আজাদের শিল্প মেলার স্টলের পণ্য কেউ উৎপন্ন করলে কোন আইন বিরুদ্ধ …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর